লাইভ অনলাইন কোর্স

কুরআনিক গ্রামার

শিক্ষার্থীদের মতামত

আগের ব্যাচের শিক্ষার্থীরা কোর্সটি নিয়ে যা বলেছেন।

ভিডিও রিভিউ

লিখিত রিভিউ

আরবি শেখাটা স্পুন ফিড করা হয়েছে!

সহজে আরবি ভাষা শেখার অনেকগুলো কোর্স চারপাশে বর্তমানে আছে। কিন্তু এই কোর্সটি করার পর মনে হলো শেখার পর সেটা প্র‍্যাক্টিস করার যত রকম উপায় আছে, তার সবগুলোই হাতের নাগালে এসে গেছে। আরো সহজে বলতে গেলে, কোর্সে আরবি শেখাটা স্পুন ফিড করা হয়েছে। শুধু প্রতিদিন যে সময়টা আপনি শেখার জন্যে দিতে চান, সেটা দেয়া হলেই ইনশাআল্লাহ খুব দ্রুত পরিবর্তনগুলো ধরা দেবে।

তালহা তাসনিম (৪র্থ ব্যাচ)
অফিসার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, ব্র‍্যাক

কুরআনকে নতুনভাবে জানতে পেরেছি

আলহামদুলিল্লাহ, এই কোর্সটি করার মাধ্যমে আমি আল-কোরআনকে জানার জন্য তীব্র আকাঙ্খা অন্তরে অনুভব করেছি। এই কোর্সটিতে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমাদেরকে কোরআনে ব্যবহৃত নিয়ম এবং শব্দগুলো শেখানো হয়েছে। এগুলো জানার পরই কেবল অনুভব করেছি যে এতদিন কোরআনকে যেভাবে পড়েছি তাতে কোরআন সম্পর্কে কিছুই শিখতে পারিনি।

মারিয়াম জামিলা (৫ম ব্যাচ)
প্রভাষক, ইবনে সিনা মেডিকেল কলেজ

মাদ্রাসায় পড়েও যা শিখতে পারিনি!

আপনার পড়ানোর স্টাইল আমার খুবই ভালো লাগে। বহু বছর ধরেও আমি যা শিখতে পারিনি, এই ২০টি ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝতে সক্ষম হয়েছি। আপনার মাধ্যমে কোনো রকম ভয়ডর ছাড়াই অত্যন্ত সহজ ও সাবলীল নিয়মে শিখতে পেরেছি। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। এবং আপনি যেন আরও সুন্দর ও সহজ নিয়মে দীনের খেদমত করতে পারেন, আল্লাহ সেই তওফিক বেশি বেশি দান করুন। আমিন।

আল আমিন (৫ম ব্যাচ)
ফাজিল ফলপ্রার্থী, কুশলা নেসারিয়া ফাজিল মাদ্রাসা

ভালোবাসা নিয়ে কুরআন পড়ি এখন

আলহামদুলিল্লাহ। স্যার, আমি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। আমি আগে আল্লাহর ভয়ে কোরআন পড়তাম, কিন্তু এখন তার সাথে ভালোবাসাও যুক্ত হয়েছে। আল্লাহর শোকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যেন এর জাযা এমনভাবে দেন যাতে আপনি সত্যিকারের সফলতা পেয়ে যান। আমীন।

রাজিব আহমদে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে করি

জীবনের শেষ প্রান্তে এসে ভার্চুয়ালভাবে কুরআন অর্থসহ পড়তে শিখে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এই কোর্স পরিচালনায় আপনার ধৈর্য, কোর্সের কারিকুলাম, এবং গুগল শিটের মাধ্যমে তৈরি বিভিন্ন স্লাইড আমাদের মুগ্ধ করেছে। এটি ছিল সকল বয়সের জন্য এক অসাধারণ ও যুগোপযোগী কুরআন শিক্ষার কৌশল। সকল শ্রেণি ও বয়সের মানুষের জন্য এটি অনেকটাই সহজবোধ্য। জাযাকাল্লাহু খায়রান।

Md. Mosharrof Hossain (৩৩ তম ব্যাচ)

মাদরাসায় না পড়েও শেখা সম্ভব

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটি কোর্স আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমার মতো অনেক সাধারণ শিক্ষিত মানুষ উপকৃত হচ্ছে। যেমন আমি, কখনো মাদ্রাসায় পড়িনি। আমার জন্য দোয়া করবেন। আমি চারটি কোর্সে ভর্তি হয়ে এই কোর্সটি শেষ করতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন।

Md Rubel Rana (৪২ তম ব্যাচ)

কোর্স ফি

Original price was: 7,000৳.Current price is: 5,000৳.

বিকাশ বা কার্ডে পেমেন্ট করে সহজেই ভর্তি হতে পারবেন।

বিস্তারিত জানতে কল করুন