কুরআনের শব্দাবলি وَصَّىٰ এবং أَوْصَى পার্থক্য

وَصَّىٰ – দ্বীন ও ধর্মীয়

وَوَصَّىٰ بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ 2:132
এবং ইব্রাহিম তার সন্তানদেরকে এরই ওসিয়ত/উপদেশ দিয়েছিলেন এবং ইয়াকুবও (একই ওসিয়ত করেছিল)।
وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ 4:131
আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করো।
أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَٰذَا 6:144
নাকি তোমরা উপস্থিত সাক্ষী ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এ নির্দেশ দিয়েছিলেন?
ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ 6:151
এটাই তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন, যাতে তোমরা বুদ্ধি ব্যবহার কর।
ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 6:152
এটাই তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ 6:153
এটাই তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন/পরহেযগার হতে পারো।
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا 29:8
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ 31:14
আর আমি মানুষকে তার পিতা-মাতা সম্বন্ধে নির্দেশ দিয়েছি; তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে।
شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّىٰ بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ 42:13
তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধানই নির্ধারিত করেছেন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি।
وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰ أَنْ أَقِيمُوا الدِّينَ 42:13
এবং যার নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে— এ মর্মে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো।
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا 46:15
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সুব্যবহার করার নির্দেশ দিয়েছি।

أَوْصَى – ধন সম্পদ ও বস্তুগত

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ 4:11
আল্লাহ তোমাদের সন্তানদের (মিরাস/সম্পত্তি বণ্টন) সম্পর্কে নির্দেশ দিচ্ছেন— এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান।
فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ 4:11
তবে তার মায়ের জন্য ছয়ভাগের একভাগ (১/৬), সে যে ওসিয়ত করে গেছে তা প্রদান করার পর অথবা ঋণ পরিশোধের পর।
فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ 4:12
অতঃপর তোমরা যা রেখে যাও তা থেকে তাদের জন্য আটভাগের একভাগ (১/৮), তোমরা যে ওসিয়ত করেছ তা প্রদান করার পর অথবা ঋণ পরিশোধের পর।
فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَا أَوْ دَيْنٍ 4:12
তবে তারা সবাই এক-তৃতীয়াংশে (১/৩) অংশীদার হবে, যে ওসিয়ত করা হয়েছে তা প্রদান করার পর অথবা ঋণ পরিশোধের পর।
وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا 19:31
এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত ও যাকাত আদায় করতে, যতদিন আমি জীবিত থাকি।

আরো পড়ুন