• অক্রিয়াপদ
শব্দ নং 478

جَاهِل / جَاهِلِينَ / جَاهِلُونَ

(জাহিল / জাহিলীন / জাহিলূন)

অর্থ

মূর্খ, অজ্ঞ

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

10 বার

আয়াতের অর্থ

قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ 2:67 তারা বলল, ‘আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন?’ তিনি বললেন, ‘আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।’

يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ 2:273 অজ্ঞ লোক তাদের আত্মমর্যাদাবোধের কারণে তাদেরকে ধনী মনে করে।

وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَىٰ فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ 6:35 আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে তাদের সবাইকে হেদায়েতের ওপর একত্র করতেন; সুতরাং আপনি কিছুতেই মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না।

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ 7:199 আপনি ক্ষমাপরায়ণতা অবলম্বন করুন, সৎকাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন।

إِنِّي أَعِظُكَ أَنْ تَكُونَ مِنَ الْجَاهِلِينَ 11:46 আমি আপনাকে উপদেশ দিচ্ছি, যাতে আপনি মূর্খদের অন্তর্ভুক্ত না হন।

وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ 12:33 আপনি যদি তাদের চক্রান্ত আমার থেকে দূর না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব।

قَالَ هَلْ عَلِمْتُمْ مَا فَعَلْتُمْ بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنْتُمْ جَاهِلُونَ 12:89 তিনি বললেন, ‘তোমাদের কি জানা আছে যে, ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কেমন আচরণ করেছিলে, যখন তোমরা অজ্ঞ ছিলে?’

وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا 25:63 আর যখন অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে সম্বোধন করে, তখন তারা বলে, ‘সালাম’ (শান্তি)।

لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ 28:55 আমাদের আমল আমাদের জন্য এবং তোমাদের আমল তোমাদের জন্য; তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ কামনা করি না।

قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ 39:64 বলুন, ‘হে মূর্খেরা! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করতে নির্দেশ দিচ্ছ?’