• অক্রিয়াপদ
শব্দ নং 248

آلُ

(আ-লু)

অর্থ

সম্প্রদায়, বংশধর, পরিবার, অনুসারী

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

২৬ বার

আয়াতের অর্থ

وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ 2:49
এবং স্মরণ কর, যখন আমরা তোমাদেরকে ফেরাউনের দল থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত।
فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ 2:50
অতঃপর আমরা তোমাদেরকে মুক্তি দিলাম এবং ফেরাউনের অনুসারীদের ডুবিয়ে মারলাম, অথচ তোমরা দেখছিলে।
فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ 2:248
তাতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসা ও হারুনের পরিবার-পরিজন যা ত্যাগ করে গেছে তার অবশিষ্টাংশ, যা ফেরেশতারা বহন করে নিয়ে আসবে।
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ 3:11
এটি ফেরাউনের অনুসারী ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতোই।
إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ 3:33
নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহীমের পরিবার এবং ইমরানের পরিবারকে সমস্ত সৃষ্টিজগতের ওপর মনোনীত করেছেন।
فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ 4:54
সুতরাং আমরা তো ইব্রাহীমের বংশধরদের কিতাব ও হিকমত দান করেছিলাম।
وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِنَ الثَّمَرَاتِ 7:130
আর নিশ্চয়ই আমরা ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফলমূলের ঘাটতি দিয়ে পাকড়াও করেছিলাম।
وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ 7:141
এবং স্মরণ কর, যখন আমরা তোমাদেরকে ফেরাউনের দল থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের ওপর জঘন্য নির্যাতন চালাত।
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ 8:52
এটি ফেরাউনের অনুসারী ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতোই, যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল।
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ 8:54
এটি ফেরাউনের অনুসারী ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতোই, যারা তাদের রবের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল।
فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ 8:54
অতঃপর আমরা তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং ফেরাউনের অনুসারীদের ডুবিয়ে মেরেছি।
وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَىٰ آلِ يَعْقُوبَ 12:6
এবং তোমার ওপর ও ইয়াকুবের পরিবারের ওপর তাঁর নিয়ামত পূর্ণ করবেন।
اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ 14:6
তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ কর, যখন তিনি তোমাদেরকে ফেরাউনের দল থেকে মুক্তি দিয়েছিলেন।
إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ 15:59
তবে লূতের পরিবার ছাড়া, আমরা তাদের সবাইকে অবশ্যই রক্ষা করব।
فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ 15:61
অতঃপর যখন প্রেরিত ফেরেশতারা লূতের পরিবারের কাছে আসল।
يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا 19:6
যে আমার ওয়ারিশ হবে এবং ইয়াকুবের বংশের ওয়ারিশ হবে। আর হে আমার রব, তাকে আপনার নিকট পসন্দনীয় করুন।
أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ 27:56
লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা খুব পবিত্র সাজতে চায়।
فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا 28:8
অতঃপর ফেরাউনের পরিবার তাকে কুড়িয়ে নিল, যাতে সে তাদের শত্রু ও দুশ্চিন্তার কারণ হয়।
اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ 34:13
হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা প্রকাশ করে আমল কর। আর আমার বান্দাদের মধ্যে অল্প লোকেই কৃতজ্ঞ।
وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ 40:28
আর ফেরাউনের পরিবারভুক্ত এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত, সে বলল।
وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ 40:45
আর ফেরাউনের অনুসারীদের ওপর জঘন্য আযাব এসে পড়ল।
وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ 40:46
আর যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে (সেদিন নির্দেশ দেওয়া হবে), ফেরাউনের অনুসারীদের কঠোরতম আযাবে প্রবেশ করাও।
إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّا آلَ لُوطٍ نَجَّيْنَاهُمْ بِسَحَرٍ 54:34
নিশ্চয়ই আমরা তাদের ওপর পাথরবৃষ্টি বর্ষণকারী বাতাস পাঠিয়েছিলাম, কেবল লূতের পরিবার ছাড়া; তাদেরকে আমরা শেষ রাতে রক্ষা করেছিলাম।
وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ 54:41
আর নিশ্চিতভাবেই ফেরাউনের অনুসারীদের কাছে সতর্কবার্তা এসেছিল।