- ক্রিয়াপদ
শব্দ নং 345
أَجَابَ
(আজাবা)
অর্থ
সাড়া দেওয়া, জবাব দেওয়া
শব্দমূল
ج و ب
ক্যাটাগরি
IV
কুরআনে এসেছে
৮ বার
আয়াতের অর্থ
| وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ 2:186 |
| আর আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন (বল) আমি তো নিকটবর্তী; যে প্রার্থনা করে, যখনই সে আমাকে ডাকে, আমি তার আহ্বানে সাড়া দিই। |
| يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ 5:109 |
| যেদিন আল্লাহ্ রাসূলগণকে একত্র করবেন, তিনি বলবেন: “তোমরা কী উত্তর পেয়েছিলে?” |
| قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا 10:89 |
| তিনি বললেন: “তোমাদের দু’জনের দোয়া কবুল হয়েছে, সুতরাং তোমরা স্থির থাকো।” |
| رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ 14:44 |
| “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সামান্য সময় পর্যন্ত অবকাশ দাও, আমরা তোমার আহ্বান মেনে নেব এবং রাসূলদের অনুসরণ করব।” |
| أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ 27:62 |
| কে সেই সত্তা, যিনি বিপদগ্রস্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে, এবং বিপদ দূর করেন, আর তোমাদেরকে পৃথিবীতে উত্তরসূরি করেন? |
| وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ 28:65 |
| আর যেদিন তিনি তাদেরকে ডাকবেন, তিনি বলবেন: “তোমরা রাসূলদের কী উত্তর দিয়েছিলে?” |
| يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ 46:31 |
| “হে আমাদের জাতি! আল্লাহর আহ্বানকারীকে সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনো, তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করবেন।” |
| وَمَنْ لَا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ 46:32 |
| আর যে আল্লাহর আহ্বানকারীকে সাড়া দেয় না, সে পৃথিবীতে (আল্লাহকে) অক্ষম করতে পারবে না। |
