- অক্রিয়াপদ
শব্দ নং 386
اِبْتِغَآء
(ইবতিগা’)
অর্থ
সন্ধানে, উদ্দেশ্যে
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
১৪ বার
আয়াতের অর্থ
وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ 2:207 |
মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের প্রাণ বিক্রি করে দেয়। |
وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ 2:265 |
যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজেদের দৃঢ়তার কারণে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি উঁচু স্থানে অবস্থিত বাগানের মতো। |
وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ 2:272 |
তোমরা যা কিছু ব্যয় করো, তা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই। |
فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ 3:7 |
যাদের অন্তরে কুটিলতা আছে, তারা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে কুরআনের অস্পষ্ট অংশ অনুসরণ করে। |
| وَابْتِغَاءَ تَأْوِيلِهِ 3:7 |
এবং তার ব্যাখ্যা (তাদের কামনা অনুযায়ী) নির্ধারণ করার চেষ্টা করে। |
وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ 4:104 |
শত্রুদলের অন্বেষণে দুর্বল হয়ো না। |
وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا 4:114 |
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এ কাজ করে, আমি তাকে অবশ্যই মহান প্রতিদান দেব। |
وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِي النَّارِ ابْتِغَاءَ حِلْيَةٍ أَوْ مَتَاعٍ زَبَدٌ مِثْلُهُ 13:17 |
তারা আগুনে যা কিছু গলিয়ে গহনা বা সামগ্রী তৈরি করে, তাতে একপ্রকার ফেনা তৈরি হয়। |
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ 13:22 |
যারা তাদের প্রভুর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, প্রকাশ্যে ও গোপনে ব্যয় করেছে এবং ভালো কাজের মাধ্যমে মন্দ কাজ প্রতিহত করেছে — তাদের জন্যই পরকালের উত্তম পরিণাম রয়েছে। |
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا 17:28 |
আর যদি তুমি তোমার প্রভুর কাছ থেকে প্রার্থিত অনুগ্রহের প্রত্যাশায় তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তবে তাদের সঙ্গে কোমলভাবে কথা বলো। |
وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ 30:23 |
তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তোমাদের রাত-দিনে নিদ্রা গ্রহণ এবং তাঁর অনুগ্রহ অন্বেষণ করা। |
مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا 57:27 |
আমরা তাদের উপর তা বিধিবদ্ধ করিনি, তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তা গ্রহণ করেছিল; কিন্তু তারা তা যথাযথভাবে রক্ষা করেনি। |
إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي وَابْتِغَاءَ مَرْضَاتِي 60:1 |
যদি তোমরা আমার পথে জিহাদের জন্য ও আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বের হয়ে থাকো। |
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ 92:20 |
কেবল তাঁর মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্যই। |
