• ক্রিয়াপদ
শব্দ নং 347

اِخْتَصَمَ

(ইখ্‌তাসমা)

অর্থ

ঝগড়া করা, তর্কাতর্কি করা

শব্দমূল

خ ص م

ক্যাটাগরি

VIII

কুরআনে এসেছে

৮ বার

আয়াতের অর্থ

وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ 3:44
যখন তারা পরস্পর বিবাদে লিপ্ত হয়েছিল, তখন তুমি তাদের সঙ্গে ছিলে না।
هَٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ 22:19
এ দু’জন দল তাদের প্রতিপালক সম্পর্কে ঝগড়া করেছে।
قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ 26:96
তারা বলবে, আর ততক্ষণে তারা সেখানে (জাহান্নামে) পরস্পর ঝগড়া করছে।
فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ 27:45
তখন তারা দু’দল হয়ে গেল এবং পরস্পরে বিতর্ক করতে লাগল।
مَا يَنْظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ 36:49
তারা অপেক্ষা করছে না, শুধু একটি মাত্র ভয়ঙ্কর ধ্বনির জন্য, যা তাদেরকে পাকড়াও করবে, যখন তারা বিতর্কে লিপ্ত থাকবে।
مَا كَانَ لِيَ مِنْ عِلْمٍ بِالْمَلَإِ الْأَعْلَىٰ إِذْ يَخْتَصِمُونَ 38:69
যখন তারা উচ্চপরিষদে পরস্পর বিতর্ক করছিল, তখন আমার সে বিষয়ে কোনো জ্ঞান ছিল না।
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ 39:31
তারপর তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিপালকের সামনে বিতর্ক করবে।
قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ 50:28
আল্লাহ বলবেন: “আমার সামনে তোমরা ঝগড়া করো না; অবশ্যই আমি পূর্বেই তোমাদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছিলাম।”