- ক্রিয়াপদ
শব্দ নং 460
اِسْتَخْلَفَ
(ইছ্তাখ্লাফা)
অর্থ
“প্রতিনিধি বানানো, স্থলাভিষিক্ত করা”
শব্দমূল
خ ل ف
ক্যাটাগরি
X
কুরআনে এসেছে
৫ বার
আয়াতের অর্থ
| إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَا يَشَاءُ 6:133 |
| তিনি চাইলে তোমাদের ধ্বংস করে দেবেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তাকে উত্তরসূরি করবেন। |
| قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَنْ يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ 7:129 |
| মূসা বললেন: “সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে জমিনে উত্তরসূরি করবেন।” |
| وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا 11:57 |
| আর আমার প্রতিপালক তোমাদের পরিবর্তে অন্য এক সম্প্রদায়কে উত্তরসূরি করবেন, আর তোমরা তাঁকে মোটেও ক্ষতি করতে পারবে না। |
| وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ 24:55 |
| আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি অবশ্যই তাদেরকে জমিনে উত্তরাধিকারী করবেন। |
| لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ 24:55 |
| তিনি অবশ্যই তাদেরকে জমিনে উত্তরাধিকারী করবেন, যেমন তিনি তাদের আগে যাদের ছিল তাদেরকে উত্তরসূরি করেছিলেন। |
