• ক্রিয়াপদ
শব্দ নং 331

اِطْمَأَنَّ

(ইত্‌মাআন্না)

অর্থ

প্রশান্তি লাভ করা, নিশ্চিত হওয়া,নিরাপদ হওয়া

শব্দমূল

ط م ن

ক্যাটাগরি

XII

কুরআনে এসেছে

৯ বার

আয়াতের অর্থ

قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَىٰ وَلَٰكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي 2:260
তিনি বললেন, “তুমি কি ঈমান আনোনি?” ইবরাহিম বললেন, “হ্যাঁ এনেছি, তবে আমার অন্তর যেন প্রশান্ত হয়।”
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ 3:126
আর আল্লাহ এটিকে কেবল তোমাদের জন্য সুসংবাদ করেছেন এবং যাতে তোমাদের অন্তর এতে প্রশান্ত হয়।
فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ 4:103
অতএব যখন তোমরা নিশ্চিন্ত হবে তখন নামাজ কায়েম করো।
قَالُوا نُرِيدُ أَنْ نَأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا 5:113
তারা বলল, “আমরা চাই যেন আমরা তা থেকে খেতে পারি এবং আমাদের অন্তর নিশ্চিন্ত হয়।”
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ 8:10
আর আল্লাহ এটিকে কেবল সুসংবাদ করেছেন এবং যাতে তোমাদের অন্তর এতে প্রশান্ত হয়।
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا 10:7
নিশ্চয় যারা আমাদের সাক্ষাতের আশা করে না এবং দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে যায় এবং এতে নিশ্চিন্ত হয়ে পড়ে।
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ 13:28
যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়।
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ 13:28
জেনে রাখো! আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।
فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ 22:11
তারপর যদি তার কাছে কোনো কল্যাণ আসে, সে এতে নিশ্চিন্ত হয়ে যায়।