• ক্রিয়াপদ
শব্দ নং 227

غَرَّ

(গর্‌রা)

অর্থ

ধোঁকা দেওয়া

শব্দমূল

غ ر ر

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

১৫ বার

আয়াতের অর্থ

وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ 3:24
তাদের মনগড়া কথা তাদেরকে তাদের ধর্মে প্রতারিত করেছিল।
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ 3:196
কাফিরদের দেশ-বিদেশে চলাফেরা যেন তোমাকে ধোঁকায় না ফেলে।
وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا 6:70
যারা তাদের ধর্মকে খেলা-তামাশা বানিয়েছে এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে— তাদেরকে ছেড়ে দাও।
وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَىٰ أَنْفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ 6:130
দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল, আর তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল।
الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا 7:51
যারা তাদের ধর্মকে খেলা-তামাশা বানিয়েছে এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে।
إِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ غَرَّ هَٰؤُلَاءِ دِينُهُمْ 8:49
যখন মুনাফিকরা ও যাদের অন্তরে রোগ আছে তারা বলত, এদের ধর্ম তাদেরকে প্রতারিত করেছে।
فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ 31:33
সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, আর ধোঁকাবাজ যেন আল্লাহ সম্বন্ধে তোমাদেরকে ধোঁকায় না ফেলে।

فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ 35:5

فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِي الْبِلَادِ 40:4
দেশে দেশে তাদের ঘোরাফেরা যেন তোমাকে ধোঁকায় না ফেলে।
ذَٰلِكُمْ بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا 45:35
এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা-বিদ্রূপ করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল।
وَلَٰكِنَّكُمْ فَتَنْتُمْ أَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ 57:14
বরং তোমরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছিলে, অপেক্ষা করেছিলে, সন্দেহ করেছিলে এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল।
وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ حَتَّىٰ جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ 57:14
মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল, যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসেছিল; আর ধোঁকাবাজ আল্লাহ সম্বন্ধে তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল।
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 82:6
হে মানুষ! তোমাকে তোমার মহামহিমান্বিত রবের ব্যাপারে কী ধোঁকায় ফেলেছে?