• অক্রিয়াপদ
শব্দ নং 674

بَالِغ / بَالِغِينَ

(বা-লিগ / বা-লিগীন )

অর্থ

পৌঁছানো, সম্পূর্ণকারী

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৬ বার

আয়াতের অর্থ

يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ 5:95 তোমাদের মধ্য হতে দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তি এর ফায়সালা করবে—যা কাবার দিকে পৌঁছানো পশুরুপে কোরবানি হবে।

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ إِلَىٰ أَجَلٍ هُمْ بَالِغُوهُ إِذَا هُمْ يَنْكُثُونَ 7:135 অতঃপর যখন আমি তাদের ওপর থেকে আজাব তুলে নিলাম একটি নির্দিষ্ট মেয়াদের জন্য—যে পর্যন্ত তাদের পৌঁছানোর কথা ছিল, অমনি তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করল।

إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ 13:14 যে ব্যক্তি পানির দিকে তার দু’হাত প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে, অথচ তা পৌঁছানোর নয়।

وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ 16:7 আর এগুলো তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে প্রাণান্ত পরিশ্রম ছাড়া তোমরা পৌঁছাতে পারতে না।

إِنْ فِي صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَا هُمْ بِبَالِغِيهِ 40:56 তাদের অন্তরে কেবল অহংকারই আছে, যা পর্যন্ত তারা কখনোই পৌঁছাতে পারবে না।

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ 65:3 আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট; নিশ্চয় আল্লাহ তাঁর কাজ পূর্ণ করবেন।