- অক্রিয়াপদ
শব্দ নং 612
بُعْدَ
(বু’দা)
অর্থ
দূর, দূরত্ব
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
৭ বার
আয়াতের অর্থ
| وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ 11:44 |
| আর নৌকাটি জুদি পর্বতে স্থিত হলো এবং বলা হলো, “অন্যায়কারীদের জন্য দূরীকরণ (ধ্বংস) হোক।” |
| أَلَا إِنَّ عَادًا كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِعَادٍ قَوْمِ هُودٍ 11:60 |
| জেনে রাখ, ‘আদ’ তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখ, হুদ জাতির আদ দূরীকৃত হোক। |
| أَلَا إِنَّ ثَمُودَ كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِثَمُودَ 11:68 |
| জেনে রাখ, সামুদ তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখ, সামুদ দূরীকৃত হোক। |
| كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا أَلَا بُعْدًا لِمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ 11:95 |
| যেন তারা সেখানে কখনো বাসই করেনি। জেনে রাখ, মাদইয়ান দূরীকৃত হোক, যেমন সামুদ দূরীকৃত হয়েছিল। |
| فَجَعَلْنَاهُمْ غُثَاءً فَبُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ 23:41 |
| অতঃপর আমরা তাদের ভূষি সদৃশ করলাম; সুতরাং অন্যায়কারীদের জন্য দূরীকরণ (ধ্বংস) হোক। |
| وَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ فَبُعْدًا لِقَوْمٍ لَا يُؤْمِنُونَ 23:44 |
| আর আমরা তাদেরকে কেবল গল্প-কথা বানিয়ে দিলাম; সুতরাং যারা বিশ্বাস করে না তাদের জন্য দূরীকরণ হোক। |
| حَتَّىٰ إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ 43:38 |
| অবশেষে যখন সে আমাদের কাছে আসবে, বলবে, “হায়! আমার আর তোমার মাঝে যদি দুই পূর্বের দূরত্ব থাকতো।” |
