- অক্রিয়াপদ
শব্দ নং 559
بِرُّ
(বির্রু)
অর্থ
সৎকাজ, পুণ্য
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
8 বার
আয়াতের অর্থ
| أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ 2:44 |
| তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও অথচ নিজেদের ভুলে যাও, যখন তোমরা কিতাব পাঠ কর? |
| لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ 2:177 |
| সৎকর্ম এ নয় যে, তোমরা মুখগুলো পূর্ব ও পশ্চিম দিকে ফিরিয়ে নাও। |
| وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ 2:177 |
| বরং সৎকর্ম হলো সেই ব্যক্তি, যে আল্লাহ্তে, পরকাল দিবসে, ফেরেশতাগণে ও কিতাবে বিশ্বাস করে। |
| وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا 2:189 |
| সৎকর্ম এ নয় যে, তোমরা ঘরে পিছনের দিক দিয়ে প্রবেশ করো। |
| وَلَٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا 2:189 |
| বরং সৎকর্ম হলো সেই ব্যক্তি, যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে। |
| لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ 3:92 |
| তোমরা কখনোই সৎকর্মে পৌঁছতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। |
| وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ 5:2 |
| তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনে সাহায্য করো না। |
| وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ 58:9 |
| তোমরা সৎকর্ম ও তাকওয়ায় গোপনে পরামর্শ করো এবং আল্লাহকে ভয় করো, তাঁর কাছেই তোমরা সমবেত হবে। |
