- ক্রিয়াপদ
শব্দ নং 319
تَبَارَكَ
(তাবারকা)
অর্থ
বরকতময় হওয়া
শব্দমূল
ب ر ك
ক্যাটাগরি
VI
কুরআনে এসেছে
৯ বার
আয়াতের অর্থ
| أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ 7:54 |
| জেনে রাখো, সৃষ্টি ও আদেশ সবই তাঁর। বরকতময় আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। |
| ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:14 |
| অতঃপর আমরা তাকে অন্য রূপে সৃষ্টি করলাম। সুতরাং বরকতময় আল্লাহ, সৃষ্টিকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ। |
| تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا 25:1 |
| বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্বজগতের জন্য সতর্ককারী হন। |
| تَبَارَكَ الَّذِي إِنْ شَاءَ جَعَلَ لَكَ خَيْرًا مِنْ ذَٰلِكَ 25:10 |
| বরকতময় তিনি, ইচ্ছা করলে যিনি তোমার জন্য তার চেয়ে উত্তম ব্যবস্থা করে দেন। |
| تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا 25:61 |
| বরকতময় তিনি, যিনি আকাশে নক্ষত্রমণ্ডল স্থাপন করেছেন এবং তাতে রেখেছেন এক দীপ্তিমান প্রদীপ (সূর্য) ও এক আলোকিত চাঁদ। |
| ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ 40:64 |
| এটাই তোমাদের প্রতিপালক আল্লাহ। সুতরাং বরকতময় আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। |
| وَتَبَارَكَ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ 43:85 |
| বরকতময় তিনি, যাঁরই আসমান ও জমিনের সার্বভৌমত্ব। |
| تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ 55:78 |
| বরকতময় তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমা ও মর্যাদার অধিকারী। |
| تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ 67:1 |
| বরকতময় তিনি, যার হাতে রাজত্ব এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। |
