- অক্রিয়াপদ
শব্দ নং 766
حَرِيقِ
(হারীক)
অর্থ
আগুন, জ্বালানো
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
৫ বার
আয়াতের অর্থ
বানান শুদ্ধ ও মার্জিত
| سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ 3:181 |
| তারা যা বলেছে আমরা তা লিখে রাখব এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টিও। আর আমরা বলব, এবার জ্বলন্ত আগুনের আজাব ভোগ করো। |
| يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ 8:50 |
| ফেরেশতারা তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করতে করতে বলবে, জ্বলন্ত আগুনের আজাব ভোগ করো। |
| لَهُ فِي الدُّنْيَا خِزْيٌ وَنُذِيقُهُ يَوْمَ الْقِيَامَةِ عَذَابَ الْحَرِيقِ 22:9 |
| তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমরা তাকে আস্বাদন করাব জ্বলন্ত আগুনের আজাব। |
| كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا مِنْ غَمٍّ أُعِيدُوا فِيهَا وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ 22:22 |
| যখনই তারা যন্ত্রণার কারণে সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে আবার তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, জ্বলন্ত আগুনের আজাব ভোগ করো। |
| إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ 85:10 |
| নিশ্চয়ই যারা ঈমানদার পুরুষ ও নারীদের ওপর নির্যাতন চালিয়েছে, এরপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব এবং তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের আজাব। |
