• অক্রিয়াপদ
শব্দ নং 482

دَمُ / دِمَاءَ

(দাম / দিমা-আ )

অর্থ

রক্ত

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

10 বার

আয়াতের অর্থ

قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ 2:30 তারা বলল, ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসাসহ তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি।’

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ 2:84 আর যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করবে না এবং নিজেদের গৃহ হতে বের করে দেবে না।

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ 2:173 তিনি তো কেবল তোমাদের ওপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুয়োরের গোশত এবং যার ওপর আল্লাহর নাম ছাড়া অন্য নাম উচ্চারণ করা হয়েছে।

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ 5:3 তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুয়োরের গোশত ও আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু।

إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ 6:145 যদি না তা মৃত জীব, প্রবাহিত রক্ত অথবা শুয়োরের গোশত হয়; কেননা তা নিশ্চয় অপবিত্র।

فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ 7:133 অতঃপর আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত—সুস্পষ্ট নিদর্শন হিসেবে।

وَجَاءُوا عَلَىٰ قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا 12:18 আর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। তিনি বললেন, ‘বরং তোমাদের মন তোমাদের জন্য একটি গল্প সাজিয়ে দিয়েছে।’

نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ 16:66 তাদের পেটে যা আছে—গোবর ও রক্তের মধ্য থেকে আমি তোমাদের পান করাই খাঁটি দুধ, যা পানকারীদের জন্য তৃপ্তিকর।

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ 16:115 তিনি তো কেবল তোমাদের ওপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুয়োরের গোশত এবং যা আল্লাহর নাম ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়েছে।

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِنْ يَنَالُهُ التَّقْوَىٰ مِنْكُمْ 22:37 আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।