• অক্রিয়াপদ
শব্দ নং 682

حَلَال

(হালাল)

অর্থ

হালাল, বৈধ

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৬ বার

আয়াতের অর্থ

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا 2:168
হে মানুষ! তোমরা পৃথিবীতে যা আছে, তা থেকে হালাল ও পবিত্র জিনিস খাও।
وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا 5:88
আর যা আল্লাহ তোমাদের রিযিক হিসেবে দিয়েছেন, তা থেকে হালাল ও পবিত্র খাও।
فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ 8:69
সুতরাং তোমরা যা গনীমত অর্জন করেছ, তা থেকে হালাল ও পবিত্র খাও এবং আল্লাহকে ভয় করো।
قُلْ أَرَأَيْتُمْ مَا أَنْزَلَ اللَّهُ لَكُمْ مِنْ رِزْقٍ فَجَعَلْتُمْ مِنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّهُ أَذِنَ لَكُمْ 10:59
বল: “তোমরা কি ভেবেছো, আল্লাহ তোমাদের জন্য যে রিযিক অবতীর্ণ করেছেন, তা থেকে কিছু অংশ তোমরা হারাম আর কিছু অংশ হালাল করছো? বল: আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন?”
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ 16:114
সুতরাং যা আল্লাহ তোমাদেরকে রিযিক হিসেবে দিয়েছেন, তা থেকে হালাল ও পবিত্র খাও এবং আল্লাহর নেয়ামতের শোকর করো।
وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَٰذَا حَلَالٌ وَهَٰذَا حَرَامٌ 16:116
আর তোমাদের জিহ্বা যে মিথ্যা বর্ণনা করে, সে অনুসারে বলো না: “এটা হালাল আর এটা হারাম।”