• ক্রিয়াপদ
শব্দ নং 232

حَلَّ

(হাল্লা)

অর্থ

বৈধ হবে, অবধারিত হবে, আপতিত হবে

শব্দমূল

ح ل ل

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

১৪ বার

আয়াতের অর্থ

وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ 2:228
তাদের জন্য বৈধ নয়, তারা গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন করা।
وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا 2:229
তোমাদের জন্য বৈধ নয়, যা তাদেরকে তোমরা দিয়েছ তা থেকে কিছু নেওয়া।
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّىٰ تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ 2:230
সে যদি তাকে তালাক দেয়, তবে তার জন্য বৈধ নয়, যতক্ষণ না সে অন্য কাউকে বিয়ে করে।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا 4:19
হে ঈমানদারগণ! তোমাদের জন্য বৈধ নয়, জোর করে নারীদের উত্তরাধিকার নেওয়া।
وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا 5:2
যখন তোমরা ইহরাম থেকে মুক্ত হবে, তখন শিকার করো।
فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ 11:39
তখন তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসে এবং কার উপর স্থায়ী শাস্তি নাযিল হয়।
تُصِيبُهُمْ بِمَا صَنَعُوا قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًا مِنْ دَارِهِمْ 13:31
তাদের কৃতকর্মের কারণে কোনো বিপদ তাদের আঘাত করবে অথবা তাদের গৃহের কাছে নেমে আসবে।
وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي 20:27
এবং আমার জিহ্বার জট খোল।
كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَلَا تَطْغَوْا فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِي 20:81
আমি যে পবিত্র জিনিস তোমাদের রিজিক দিয়েছি তা খাও এবং সীমালঙ্ঘন কোরো না, নচেৎ আমার রোষ তোমাদের উপর আপতিত হবে।
وَمَنْ يَحْلِلْ عَلَيْهِ غَضَبِي فَقَدْ هَوَىٰ 20:81
যার উপর আমার রোষ আপতিত হলো, সে তো পতিত হলো।
أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي 20:86
তোমরা কি চেয়েছিলে তোমাদের উপর রবের রোষ আপতিত হোক, যখন তোমরা আমার অঙ্গীকার ভঙ্গ করলে?
لَا يَحِلُّ لَكَ النِّسَاءُ مِنْ بَعْدُ وَلَا أَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ 33:52
তোমার জন্য আর কোনো নারী বৈধ নয়, আর তুমি তাদের বিনিময়ে অন্য স্ত্রীও নিতে পারবে না।
مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ 39:40
যে ব্যক্তির উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসে এবং যার উপর স্থায়ী শাস্তি আপতিত হয়।
لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ 60:10
তারা তাদের জন্য হালাল নয়, আর তারাও তাদের জন্য হালাল নয়।