• অক্রিয়াপদ
শব্দ নং 451

حَلِيمٌ

(হালীম)

অর্থ

ধীরস্থির

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

11 বার

আয়াতের অর্থ

وَلَٰكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ 2:225
তবে তিনি তোমাদেরকে পাকড়াও করবেন তোমাদের অন্তরের উপার্জনের জন্য। আর আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ 2:235
আর জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।
قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ 2:263
সুন্দর কথা ও ক্ষমা, এমন দান থেকে উত্তম যা কষ্ট দিয়ে অনুসৃত হয়। আর আল্লাহ অমুখাপেক্ষী, সহিষ্ণু।
وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ 3:155
নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।
وَصِيَّةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ 4:12
এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আর আল্লাহ সর্বজ্ঞ, সহিষ্ণু।
عَفَا اللَّهُ عَنْهَا وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ 5:101
আল্লাহ তা ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।
فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ 9:114
যখন তাঁর কাছে স্পষ্ট হয়ে গেল যে, সে আল্লাহর শত্রু, তখন তিনি তার সম্পর্ক ছিন্ন করলেন। নিশ্চয়ই ইবরাহীম অতিশয় কোমল হৃদয়বান ও সহিষ্ণু ছিলেন।
لَيُدْخِلَنَّهُمْ مُدْخَلًا يَرْضَوْنَهُ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ 22:59
আল্লাহ অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন, যা তারা সন্তুষ্ট হবে। আর আল্লাহ সর্বজ্ঞ, সহিষ্ণু।
وَاللَّهُ يَعْلَمُ مَا فِي قُلُوبِكُمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَلِيمًا 33:51
আল্লাহ জানেন যা কিছু তোমাদের অন্তরে আছে। আর আল্লাহ সর্বজ্ঞ, সহিষ্ণু।
فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ 37:101
অতঃপর আমরা তাঁকে এক সহিষ্ণু/ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।
وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ 64:17
আর আল্লাহ কৃতজ্ঞতাপ্রকাশকারী (পুরস্কার দানকারী), সহিষ্ণু।