- অক্রিয়াপদ
শব্দ নং 277
فُلْكَ
(ফুল্কা)
অর্থ
নৌকা
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
২৩ বার
আয়াতের অর্থ
| وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ 2:164 |
| এবং যেসব নৌযান সমুদ্রে চলাচল করে মানুষের উপকারে আসে। |
| فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ 7:64 |
| অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌযানে ছিল তাদেরকে রক্ষা করলাম। |
| حَتَّىٰ إِذَا كُنْتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ 10:22 |
| এমনকি যখন তোমরা নৌযানে থাক এবং সেগুলো অনুকূল বাতাসের সাহায্যে যাত্রীদের নিয়ে চলতে থাকে। |
| فَكَذَّبُوهُ فَنَجَّيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ 10:73 |
| অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল, তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌযানে ছিল তাদেরকে রক্ষা করলাম। |
| وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا 11:37 |
| আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌযান তৈরি করো। |
| وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ 11:38 |
| আর সে নৌযান তৈরি করতে লাগল, এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার পাশ দিয়ে যেত, তখনই তাকে নিয়ে উপহাস করত। |
| وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ 14:32 |
| এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে চলাচল করতে পারে। |
| وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ 16:14 |
| এবং তুমি তাতে নৌযানগুলোকে পানি ভেদ করে চলতে দেখবে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পারো। |
| رَبُّكُمُ الَّذِي يُزْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ 17:66 |
| তোমাদের রব তিনিই, যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান চালিয়ে দেন, যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পারো। |
| أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ 22:65 |
| তুমি কি দেখছ না যে, আল্লাহ পৃথিবীতে যা আছে তা এবং নৌযানকে তাঁর আদেশে সমুদ্রে চলাচল করার জন্য নিয়োজিত করেছেন? |
| وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ 23:22 |
| এবং সেগুলোর ওপর ও নৌযানের ওপর তোমাদের বহন করা হয়। |
| فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنِ اصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا 23:27 |
| তখন আমি তার প্রতি ওহি পাঠালাম যে, আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌযান তৈরি করো। |
| فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ 23:28 |
| অতঃপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানের ওপর আরোহণ করবে, তখন বলঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। |
| فَأَنْجَيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ 26:119 |
| অতঃপর আমি তাকে এবং তার সাথে যারা বোঝাই নৌযানে ছিল, তাদের সবাইকে রক্ষা করলাম। |
| فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ 29:65 |
| আর তারা যখন নৌযানে আরোহণ করে, তখন তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকে। |
| وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ 30:46 |
| এবং যাতে নৌযান তাঁর আদেশে চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। |
| أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَتِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ 31:31 |
| তুমি কি দেখছ না যে, আল্লাহর অনুগ্রহে নৌযান সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তোমাদের তাঁর কিছু নিদর্শন দেখাতে পারেন? |
| وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ 35:12 |
| এবং তুমি তাতে নৌযানগুলোকে পানি ভেদ করে চলতে দেখবে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। |
| وَآيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرَّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ 36:41 |
| আর তাদের জন্য একটি নিদর্শন এই যে, আমি তাদের বংশধরদের বোঝাই নৌযানে বহন করেছিলাম। |
| إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ 37:140 |
| যখন সে বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। |
| وَلِتَبْلُغُوا عَلَيْهَا حَاجَةً فِي صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ 40:80 |
| এবং যাতে এর মাধ্যমে তোমরা তোমাদের অন্তরের কোনো প্রয়োজন পূরণ করতে পারো এবং সেগুলোর ওপর ও নৌযানের ওপর তোমাদের বহন করা হয়। |
| وَجَعَلَ لَكُمْ مِنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ 43:12 |
| এবং তিনি তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তুর মধ্য থেকে এমন বাহন তৈরি করেছেন যার ওপর তোমরা আরোহণ করো। |
| اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ 45:12 |
| আল্লাহই সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন, যাতে তাঁর আদেশে তাতে নৌযান চলাচল করতে পারে। |
