• অক্রিয়াপদ
শব্দ নং 683

حُلُم

(হুলুম)

অর্থ

স্বপ্ন, প্রাপ্তবয়স, বিবেকবুদ্ধি

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৬ বার

আয়াতের অর্থ

قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ 12:44
তারা বলল, এগুলো তো অলীক স্বপ্ন।
وَمَا نَحْنُ بِتَأْوِيلِ الْأَحْلَامِ بِعَالِمِينَ 12:44
এবং আমরা স্বপ্নের ব্যাখ্যায় অভিজ্ঞ নই।
بَلْ قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ بَلِ افْتَرَاهُ بَلْ هُوَ شَاعِرٌ 21:5
বরং তারা বলে, এগুলো অলীক স্বপ্ন, নাকি সে নিজেই এটি বানিয়ে নিয়েছে, বরং সে একজন কবি।
لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ 24:58
তোমাদের মালিকানাধীন দাস-দাসী এবং তোমাদের মধ্যে যারা এখনো বয়োপ্রাপ্ত হয়নি, তারা যেন তিন সময়ে অনুমতি নেয়।
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ 24:59
আর তোমাদের সন্তান-সন্ততিরা যখন বয়ঃপ্রাপ্ত হয়, তবে তারাও যেন অনুমতি চায়, যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি নিতো।
أَمْ تَأْمُرُهُمْ أَحْلَامُهُمْ بِهَٰذَا أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ 52:32
নাকি তাদের বুদ্ধি-বিবেক তাদেরকে এ কথাই নির্দেশ দেয়? কিংবা তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়?