- অক্রিয়াপদ
শব্দ নং 785
سَلَم / سَلْمِ
(ছালাম / ছাল্ম)
অর্থ
শান্তি, বশ্যতা, সন্ধি
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
৫ বার
আয়াতের অর্থ
| فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا 4:90 |
| সুতরাং তারা যদি তোমাদের থেকে দূরে থাকে, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের পানে সন্ধির প্রস্তাব পেশ করে, তবে আল্লাহ তোমাদের তাদের বিরুদ্ধে কোনো পথ দেননি। |
| فَإِنْ لَمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوا إِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ 4:91 |
| অতএব, যদি তারা তোমাদের থেকে দূরে না থাকে, তোমাদের কাছে সন্ধির প্রস্তাব না করে এবং নিজেদের হাত গুটিয়ে না নেয়, তবে তাদের পাকড়াও করো। |
| فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوءٍ 16:28 |
| তখন তারা আত্মসমর্পণ করবে (এবং বলবে) আমরা তো কোনো মন্দ কাজ করতাম না! |
| وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ 16:87 |
| এবং সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত, তা তাদের থেকে হারিয়ে যাবে। |
| ضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا 39:29 |
| আল্লাহ একটি উদাহরণ পেশ করেছেন—এক এমন ব্যক্তি, যার মালিকানায় রয়েছে পরস্পরবিরোধী অনেক অংশীদার; এবং অপর এমন এক ব্যক্তি, যে সম্পূর্ণরূপে একজনের অনুগত। এ দুজন কি উভয়ই সমান? |
