• অক্রিয়াপদ
শব্দ নং 690

ذَرَّة

(যার্‌রহ)

অর্থ

অণু (ক্ষুদ্রাতিক্ষুদ্র)

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৬ বার

আয়াতের অর্থ

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا 4:40
নিশ্চয় আল্লাহ্‌ কোনো কণার ওজন পরিমাণও জুলুম করেন না; আর যদি তা কোনো সৎকর্ম হয় তবে তিনি সেটাকে বহুগুণ বৃদ্ধি করেন।
وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ 10:61
আপনার প্রতিপালকের কাছ থেকে আকাশ ও জমিনে কোনো কণার ওজন পরিমাণও অদৃশ্য নয়।
لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ 34:3
আসমান ও জমিনে কোনো কণার ওজন পরিমাণও তাঁর কাছ থেকে গোপন থাকে না।
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ 34:22
বলুন, তোমরা যাদেরকে আল্লাহ্‌ ছাড়া (ইলাহ মনে করে) ডেকেছ, তারা আসমান ও জমিনে কোনো কণার ওজন পরিমাণও অধিকার রাখে না।
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ 99:7
সুতরাং যে কেউ অণু পরিমাণ ভালো কাজ করে, সে তা দেখতে পাবে।
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 99:8
আর যে কেউ অণু পরিমাণ মন্দ কাজ করে, সে তা দেখতে পাবে।