- ক্রিয়াপদ
শব্দ নং 465
رَجَمَ
(রজামা)
অর্থ
পাথর মেরে হত্যা করা
শব্দমূল
ر ج م
ক্যাটাগরি
I
কুরআনে এসেছে
৫ বার
আয়াতের অর্থ
| وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ وَمَا أَنْتَ عَلَيْنَا بِعَزِيزٍ 11:91 |
| যদি তোমার গোত্র না থাকত, তবে আমরা তোমাকে প্রস্তরাঘাত করতাম; আর তুমি আমাদের কাছে শক্তিশালী/সম্মানিত নও। |
| إِنَّهُمْ إِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ 18:20 |
| নিশ্চয়ই তারা যদি তোমাদের ওপর জয়ী হয়, তবে তোমাদেরকে প্রস্তরাঘাত করবে অথবা নিজেদের ধর্মে ফিরিয়ে নেবে। |
| لَئِنْ لَمْ تَنْتَهِ لَأَرْجُمَنَّكَ وَاهْجُرْنِي مَلِيًّا 19:46 |
| যদি তুমি বিরত না হও, তবে আমি অবশ্যই তোমাকে প্রস্তরাঘাত করব; আর তুমি দীর্ঘকাল আমার থেকে দূরে চলে যাও। |
| لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ 36:18 |
| যদি তোমরা বিরত না হও, তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাত করব; আর তোমাদেরকে আমাদের পক্ষ থেকে কষ্টদায়ক শাস্তি স্পর্শ করবে। |
| وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَنْ تَرْجُمُونِ 44:20 |
| আর আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি, যেন তোমরা আমাকে প্রস্তরাঘাত না করো। |
