• অক্রিয়াপদ
শব্দ নং 545

لَغْوٌ

(লাগ্‌উন)

অর্থ

অর্থহীন শপথ, নিরর্থক কথা

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

9 বার

আয়াতের অর্থ

বানান শুদ্ধ ও মার্জিত
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ 2:225
আল্লাহ তোমাদের শপথের অনর্থক বা লঘু বিষয়ের জন্য পাকড়াও করেন না।
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ 5:89
আল্লাহ তোমাদের শপথের অনর্থক বিষয়ের জন্য পাকড়াও করেন না।
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا 19:62
তারা সেখানে কোনো অনর্থক বা বাজে কথা শুনবে না, কেবল ‘সালাম’ বা শান্তির বাণী শুনবে এবং সেখানে সকাল-সন্ধ্যা তাদের জন্য তাদের রিজিক থাকবে।
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ 23:3
এবং যারা অনর্থক ও বাজে কথা থেকে মুখ ফিরিয়ে থাকে।
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا 25:72
এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন তারা কোনো অনর্থক বিষের পাশ দিয়ে যায়, তখন তারা সম্মানের সাথে চলে যায়।
وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ 28:55
আর যখন তারা কোনো অনর্থক বা বাজে কথা শোনে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ 52:23
তারা সেখানে একে অপরের হাতে তুলে দেবে এমন পেয়ালা, যাতে থাকবে না কোনো অনর্থক কথা এবং না কোনো পাপের প্ররোচনা।
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا 56:25
তারা সেখানে কোনো অনর্থক বা পাপপূর্ণ কথা শুনবে না।
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا 78:35
তারা সেখানে কোনো অনর্থক কথা বা মিথ্যা শুনবে না।