- অক্রিয়াপদ
শব্দ নং 526
رِجْزَ / رُجْزَ
(রিজ্যা / রুজ্যা)
অর্থ
শাস্তি, অপবিত্রতা
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
9 বার
আয়াতের অর্থ
| فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ 2:59 |
| অতঃপর আমরা যালেমদের ওপর আকাশ থেকে গজব নাযিল করলাম। |
| وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ 7:134 |
| আর যখন তাদের ওপর শাস্তি নেমে এল, তখন তারা বলল: হে মূসা! তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোআ করো, যে অঙ্গীকার তিনি তোমার সাথে করেছেন তার দ্বারা। |
| لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ 7:134 |
| যদি তুমি আমাদের থেকে এই শাস্তি দূর করে দাও, তবে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব। |
| فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ إِلَىٰ أَجَلٍ هُمْ بَالِغُوهُ إِذَا هُمْ يَنْكُثُونَ 7:135 |
| অতঃপর যখন আমরা তাদের থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দূর করলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করল। |
| فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ 7:162 |
| অতঃপর তাদের ওপর আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম, তাদের যালেমির কারণে। |
| وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ 8:11 |
| এবং তিনি তোমাদের ওপর আকাশ থেকে পানি বর্ষণ করেন, যাতে তা দ্বারা তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা দূর করে দেন। |
| إِنَّا مُنْزِلُونَ عَلَىٰ أَهْلِ هَٰذِهِ الْقَرْيَةِ رِجْزًا مِنَ السَّمَاءِ 29:34 |
| নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি নাযিল করব। |
| أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ 34:5 |
| তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। |
| وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ 45:11 |
| আর যারা তাদের প্রতিপালকের আয়াতগুলোকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। |
