• ক্রিয়াপদ
শব্দ নং 354

زَالَ

(যালা)

অর্থ

থামা, আলাদা হওয়া, বিরত থাকা, শেষ হওয়া

শব্দমূল

ز ي ل

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

৮ বার

আয়াতের অর্থ

وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا 2:217
তারা তো অবিরাম তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যতক্ষণ না তারা সক্ষম হলে তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে নেয়।
وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِنْهُمْ 5:13
তুমি সর্বদা তাদের মধ্যে একদল বিশ্বাসঘাতকতার পরিচয় দিতে থাকবে, তবে তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া।
لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِي بَنَوْا رِيبَةً فِي قُلُوبِهِمْ 9:110
তারা যে ভবন নির্মাণ করেছে, সেটি তাদের অন্তরে সবসময় সন্দেহ-সংশয়ের কারণ হয়ে থাকবে।
وَلَوْ شَاءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ أُمَّةً وَاحِدَةً وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ 11:118
যদি তোমার প্রভু চাইতেন তবে তিনি মানবজাতিকে একটিমাত্র সম্প্রদায় করে দিতেন, কিন্তু তারা ক্রমাগত বিভক্ত ও মতভেদে লিপ্ত থাকবে।
وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا تُصِيبُهُمْ بِمَا صَنَعُوا قَارِعَةٌ 13:31
যারা কুফর করেছে, তারা তাদের কাজের কারণে সর্বদা বিপর্যয়ে আক্রান্ত হতে থাকবে।
فَمَا زَالَتْ تِلْكَ دَعْوَاهُمْ حَتَّىٰ جَعَلْنَاهُمْ حَصِيدًا خَامِدِينَ 21:15
তাদের সেই আর্তনাদ চলতে থাকল, যতক্ষণ না আমি তাদেরকে কেটে ফেলা ফসল ও নিভে যাওয়া আগুনের মতো করে দিলাম।
وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا فِي مِرْيَةٍ مِنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ السَّاعَةُ 22:55
যারা কুফর করেছে, তারা কিয়ামত এসে পড়া পর্যন্ত এ বিষয়ে সন্দেহের মধ্যেই থাকবে।
وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِمَّا جَاءَكُمْ بِهِ 40:34
এর আগে তোমাদের কাছে ইউসুফ (আ.) সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন; কিন্তু তোমরা তার আনা বিষয়ের ব্যাপারে সর্বদাই সন্দেহের মধ্যে ছিলে।