• অক্রিয়াপদ
শব্দ নং 486

زَرْعٌ / زُرُوعٍ

(যার্‌’উন / যুরূয়িন)

অর্থ

শস্য, ফসল, চাষাবাদ

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

10 বার

আয়াতের অর্থ

وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ 6:141
তিনি সেই সত্তা, যিনি সৃষ্টি করেছেন মাচাওয়ালা ও মাচাহীন বাগান, খেজুরগাছ ও শস্য যা ফলনে ভিন্ন ভিন্ন।
وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ 13:4
আর পৃথিবীতে রয়েছে সংলগ্ন ভূমিখণ্ড, আঙ্গুরের বাগান, শস্যক্ষেত্র ও খেজুরগাছ।
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ 14:37
হে আমাদের প্রতিপালক! আমি আমার সন্তানদের কিছু অংশকে এমন এক উপত্যকায় বসবাস করিয়েছি, যেখানে কোনো শস্য নেই।
يُنْبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابَ 16:11
তিনি তদ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জলপাই, খেজুরগাছ ও আঙ্গুর।
وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا 18:32
আমি তাদের দু’টো বাগানকে খেজুরগাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম এবং তাদের মধ্যে শস্য রেখেছিলাম।
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ 26:148
শস্যক্ষেত্র এবং খেজুরগাছ, যার শীষ নরম।
أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا 32:27
তারা কি দেখে না যে আমি পানি নিয়ে যাই বন্ধ্যা জমির দিকে, অতঃপর আমি তা দ্বারা শস্য উৎপন্ন করি?
ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا 39:21
তারপর তিনি তা দ্বারা ভিন্ন ভিন্ন বর্ণের শস্য উৎপন্ন করেন। পরে তা শুকিয়ে যায়, ফলে তুমি একে হলুদ হতে দেখ।
وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ 44:26
শস্যক্ষেত্র ও সম্মানিত স্থানসমূহ।
وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ 48:29
এবং ইনজিলে তাদের দৃষ্টান্ত এমন শস্যের মতো, যা তার অঙ্কুর বের করেছে।