- ক্রিয়াপদ
শব্দ নং 265
سَلَكَ
(ছালাকা)
অর্থ
প্রবেশ করানো, প্রবাহিত করা, বেঁধে ফেলা
শব্দমূল
س ل ك
ক্যাটাগরি
I
কুরআনে এসেছে
১২ বার
আয়াতের অর্থ
| كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ 15:12 |
| এভাবেই আমরা তা অপরাধীদের অন্তরে প্রবেশ করাই। |
| ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا 16:69 |
| তারপর সব ফল থেকে খাও এবং তোমার প্রতিপালকের সহজ পথে চল। |
| الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا 20:53 |
| যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন এবং তাতে তোমাদের চলার পথ বানিয়েছেন। |
| فَاسْلُكْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ 23:27 |
| তুমি এতে প্রত্যেক প্রাণীর দুটি করে জোড়া এবং তোমার পরিবারকে প্রবেশ করাও। |
| كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ 26:200 |
| এভাবেই আমরা এটিকে অপরাধীদের অন্তরে প্রবেশ করাই। |
| اسْلُكْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ 28:32 |
| তোমার হাত বগলের ভিতর ঢোকাও, তা বের হবে রোগবিহীন সাদা হয়ে। |
| أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ 39:21 |
| তুমি কি দেখনি, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তিনি সেটিকে ভূগর্ভস্থ ঝরনায় প্রবাহিত করেন? |
| ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ 69:32 |
| তারপর তাকে শিকলে বেঁধে দাও, যার দৈর্ঘ্য সত্তর হাত। |
| لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا 71:20 |
| যাতে তোমরা তাতে বিস্তৃত পথে চলতে পারো। |
| وَمَنْ يُعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا 72:17 |
| আর যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কষ্টকর শাস্তির পথে প্রবেশ করাবেন। |
| فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا 72:27 |
| নিশ্চয়ই তিনি তার সামনে ও পিছনে প্রহরী বসিয়ে দেন। |
| مَا سَلَكَكُمْ فِي سَقَرَ 74:42 |
| কী কারণে তোমাদেরকে সাকার (জাহান্নাম)-এ প্রবেশ করানো হলো? |
