- ক্রিয়াপদ
শব্দ নং 356
سَمَّى
(ছাম্মা)
অর্থ
নাম রাখা
শব্দমূল
س م و
ক্যাটাগরি
II
কুরআনে এসেছে
৮ বার
আয়াতের অর্থ
| وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ 3:36 |
| আমি তার নাম রেখেছি মারইয়াম। |
| أَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ 7:71 |
| তোমরা কি এমন সব নাম নিয়ে আমার সাথে বিতর্ক করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ-দাদারা করেছ? |
| مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ 12:40 |
| তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেবল কিছু নামকেই উপাসনা করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা করেছ। |
| وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ 13:33 |
| তারা আল্লাহর জন্য শরিক নির্ধারণ করেছে। বলো: তাদের নাম বলো! |
| هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَٰذَا 22:78 |
| তিনিই পূর্বে এবং এ কিতাবে তোমাদের মুসলিম নামকরণ করেছেন। |
| إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ 53:23 |
| এগুলো তো কেবল কিছু নাম, যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা নামকরণ করেছ। |
| إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنْثَىٰ 53:27 |
| যারা আখেরাতে বিশ্বাস করে না, তারা ফেরেশতাদের নারীরূপে নামকরণ করে থাকে। |
| عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا 76:18 |
| সেখানে একটি ঝরনা আছে, যার নাম দেওয়া হয়েছে সালসাবীল। |
