- ক্রিয়াপদ
শব্দ নং 244
أَسْمَعَ
(আছ্মা’আ)
অর্থ
শোনানো
শব্দমূল
س م ع
ক্যাটাগরি
IV
কুরআনে এসেছে
১৩ বার
আয়াতের অর্থ
| وَلَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا لَأَسْمَعَهُمْ 8:23 |
| আর যদি আল্লাহ তাদের মধ্যে কল্যাণ জানতেন তবে অবশ্যই তিনি তাদের শোনাতেন। |
| وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ 8:23 |
| আর যদি তিনি তাদের শোনাতেন, তবে তারা মুখ ফিরিয়ে নিত, আর তারা বিমুখ থাকত। |
| أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ 10:42 |
| তবে কি আপনি বধিরদের শোনাতে পারবেন, যদিও তারা বুঝে না? |
| لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ 18:26 |
| আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়সমূহ তাঁরই। তিনি কী চমৎকার দেখেন ও শোনেন! |
| أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا 19:38 |
| যেদিন তারা আমাদের কাছে আসবে, সেদিন তারা কী চমৎকার শুনবে ও দেখবে! |
| إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَىٰ 27:80 |
| নিশ্চয়ই আপনি মৃতদের শোনাতে পারবেন না। |
| وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ 27:80 |
| আর যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়, তখন আপনি বধিরদের আহ্বান শুনাতে পারবেন না। |
| إِنْ تُسْمِعُ إِلَّا مَنْ يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ 27:81 |
| আপনি তো কেবল তাদেরই শোনাতে পারেন, যারা আমাদের আয়াতে বিশ্বাস করে; আর তারাই মুসলিম। |
| فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَىٰ 30:52 |
| নিশ্চয়ই আপনি মৃতদের শোনাতে পারবেন না। |
| وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ 30:52 |
| আর যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়, তখন আপনি বধিরদের আহ্বান শুনাতে পারবেন না। |
| إِنْ تُسْمِعُ إِلَّا مَنْ يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ 30:53 |
| আপনি তো কেবল তাদেরই শোনাতে পারেন, যারা আমাদের আয়াতে বিশ্বাস করে; আর তারাই মুসলিম। |
| إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ 35:22 |
| আল্লাহ যাকে ইচ্ছা শোনান। আর আপনি কবরে যারা আছে তাদেরকে শোনাতে পারবেন না। |
| أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمْيَ وَمَنْ كَانَ فِي ضَلَالٍ مُبِينٍ 43:40 |
| তবে কি আপনি বধিরদের শোনাতে পারবেন, অথবা অন্ধদের ও প্রকাশ্য ভ্রান্তিতে পতিতদের পথ দেখাতে পারবেন? |
