• অক্রিয়াপদ
শব্দ নং 532

شَكُورٌ

(শাকূর)

অর্থ

কৃতজ্ঞ, গুণগ্রাহী

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

9 বার

আয়াতের অর্থ

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ 14:5
নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য।
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا 17:3
নূহের সঙ্গে যাদেরকে আমরা নৌকায় বহন করেছিলাম তাদের বংশধরগণ! নিশ্চয়ই তিনি ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ বান্দা।
لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ 31:31
যাতে তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ দেখান; নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য।
اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ 34:13
(আদেশ হলো): “হে দাউদের পরিবার! তোমরা কৃতজ্ঞতাস্বরূপ কাজ করো।” আর আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ অতি অল্প।
وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ 34:19
আর আমরা তাদেরকে ছিন্নভিন্ন করে ছড়িয়ে দিয়েছি সর্বত্র; নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য।
لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ 35:30
যাতে তিনি তাদের পূর্ণ প্রতিদান দেন এবং তাদেরকে তাঁর অনুগ্রহ থেকে আরও বাড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, কৃতজ্ঞতাপ্রকাশকারী।
إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ 35:34
নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, কৃতজ্ঞতাপ্রকাশকারী।
يَقْتَرِفْ حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ 42:23
যে কেউ সৎকর্ম অর্জন করে, আমরা তার জন্য তা আরও উত্তম করে দেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, কৃতজ্ঞতাপ্রকাশকারী।
إِنْ يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهْرِهِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ 42:33
তিনি ইচ্ছা করলে বাতাসকে স্থির করে দেন, ফলে তারা তার উপর (সমুদ্রে) স্থবির হয়ে পড়ে থাকে। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য।