- ক্রিয়াপদ
শব্দ নং 329
ضَاعَفَ
(দ’আফা)
অর্থ
দ্বিগুণ করা, বৃদ্ধি করা
শব্দমূল
ض ع ف
ক্যাটাগরি
III
কুরআনে এসেছে
৯ বার
আয়াতের অর্থ
| فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً 2:245 |
| অতঃপর তিনি তা তার জন্য বহু গুণ বৃদ্ধি করবেন। |
| وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 2:261 |
| আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন; আর আল্লাহ অবারিত দানশীল, সর্বজ্ঞ। |
| وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا 4:40 |
| আর যদি তা কোনো সৎকর্ম হয়, তিনি তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং নিজের পক্ষ থেকে মহা প্রতিদান দেবেন। |
| يُضَاعَفُ لَهُمُ الْعَذَابُ مَا كَانُوا يَسْتَطِيعُونَ السَّمْعَ 11:20 |
| তাদের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে, তারা শোনারও সামর্থ্য রাখত না। |
| يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا 25:69 |
| কিয়ামতের দিনে তার জন্য শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে তাতে চিরস্থায়ীভাবে অপমানিত হয়ে থাকবে। |
| مَنْ يَأْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ يُضَاعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ 33:30 |
| তোমাদের মধ্যে যে প্রকাশ্য অশ্লীল কাজ করবে, তার জন্য শাস্তি দ্বিগুণ করা হবে। |
| مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ 57:11 |
| কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর তিনি তা তার জন্য বহুগুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য থাকবে সম্মানজনক প্রতিদান? |
| وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ 57:18 |
| এবং তারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, ফলে তা তাদের জন্য বহুগুণ বৃদ্ধি করা হয় এবং তাদের জন্য থাকে সম্মানজনক প্রতিদান। |
| إِنْ تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ 64:17 |
| যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। |
