• ক্রিয়াপদ
শব্দ নং 360

طَافَ

(তফা)

অর্থ

চারদিকে ঘুরা, পরিবেশন করা

শব্দমূল

ط و ف

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

৮ বার

আয়াতের অর্থ

يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ 37:45
তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে ঝরনা থেকে আনা পানীয়ের পেয়ালা।
يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ 43:71
তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র।
وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ 52:24
তাদের চারপাশে পরিবেশন করবে তাদের জন্য বিশেষ কিশোররা, যেন তারা সুরক্ষিত মুক্তা।
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ 55:44
তারা তার মধ্য দিয়ে এবং ফুটন্ত পানির মধ্য দিয়ে ঘুরপাক খাবে।
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ 56:17
তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরযৌবনপ্রাপ্ত বালকেরা।
فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِنْ رَبِّكَ وَهُمْ نَائِمُونَ 68:19
অতঃপর তোমার প্রভুর পক্ষ থেকে এক আঘাত তার উপর পতিত হলো, আর তারা তখন ঘুমিয়ে ছিল।
وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَا 76:15
তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রৌপ্যপাত্র ও কাঁচের মতো স্বচ্ছ পানপাত্র।
وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ 76:19
তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরযৌবনপ্রাপ্ত বালকেরা।