- ক্রিয়াপদ
শব্দ নং 282
طَبَعَ
(তবা’আ)
অর্থ
সিল মারা, মোহর মারা
শব্দমূল
ط ب ع
ক্যাটাগরি
I
কুরআনে এসেছে
১১ বার
আয়াতের অর্থ
| بَلْ طَبَعَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا 4:155 |
| বরং আল্লাহ তাদের কুফরির কারণে তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। অতএব তারা অল্পই বিশ্বাস করে। |
| وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ 7:100 |
| আমি তাদের হৃদয়ে মোহর মেরে দিই, ফলে তারা শোনে না। |
| كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الْكَافِرِينَ 7:101 |
| এভাবেই আল্লাহ কাফিরদের হৃদয়ে মোহর মেরে দেন। |
| وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ 9:87 |
| তাদের হৃদয়ে মোহর মারা হয়েছে, ফলে তারা বুঝতে পারে না। |
| وَطَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ 9:93 |
| আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, তাই তারা কিছু জানে না। |
| كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ الْمُعْتَدِينَ 10:74 |
| এভাবেই আমি সীমালঙ্ঘনকারীদের হৃদয়ে মোহর মেরে দিই। |
| أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ 16:108 |
| তারাই তারা, যাদের হৃদয়, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। |
| كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ 30:59 |
| এভাবেই আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন, যারা জানে না। |
| كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ 40:35 |
| এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন। |
| أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ 47:16 |
| তারাই তারা, যাদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল-খুশির অনুসরণ করেছে। |
| ذَٰلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ 63:3 |
| এটা এজন্য যে, তারা ঈমান এনেছিল, তারপর কুফরি করেছে। ফলে তাদের হৃদয়ে মোহর মারা হয়েছে, আর তারা বুঝে না। |
