• ক্রিয়াপদ
শব্দ নং 268

طَغَى

(তগা)

অর্থ

সীমালঙ্ঘন করা

শব্দমূল

ط غ ي

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

১২ বার

আয়াতের অর্থ

فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا 11:112
সুতরাং তুমি ও যারা তোমার সঙ্গে তাওবা করেছে, আদেশ অনুযায়ী স্থির থাকো, আর সীমা অতিক্রম কোরো না।
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ 20:24
ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।
اذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ 20:43
তোমরা দু’জন ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।
قَالَا رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَنْ يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَنْ يَطْغَىٰ 20:45
তারা দু’জন বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমরা আশঙ্কা করি যে, সে আমাদের উপর অত্যাচার করবে বা সীমালঙ্ঘন করবে।’
وَلَا تَطْغَوْا فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِي وَمَنْ يَحْلِلْ عَلَيْهِ غَضَبِي 20:81
এতে সীমালঙ্ঘন কোরো না, নইলে আমার ক্রোধ তোমাদের উপর নাযিল হবে। আর যার উপর আমার ক্রোধ নাযিল হয়…
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ 53:17
দৃষ্টি এদিক-সেদিক যায়নি এবং সীমালঙ্ঘনও করেনি।
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ 55:8
যাতে তোমরা ওজনে সীমালঙ্ঘন না করো।
إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ 69:11
যখন পানি সীমা অতিক্রম করেছিল, তখন আমরা তোমাদের নৌকায় আরোহন করিয়েছিলাম।
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ 79:17
ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে।
فَأَمَّا مَنْ طَغَىٰ 79:37
অতএব যে সীমালঙ্ঘন করেছে—
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ 89:11
যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ 96:6
কখনোই নয়! নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে।