• ক্রিয়াপদ
শব্দ নং 285

عَاهَدَ

(‘আহাদা)

অর্থ

চুক্তি করা, অঙ্গিকার করা

শব্দমূল

ع ه د

ক্যাটাগরি

III

কুরআনে এসেছে

১১ বার

আয়াতের অর্থ

أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ 2:100
তারা কি প্রতিবার অঙ্গীকার করলে, তাদের একদল তা ভঙ্গ করে না?
وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا 2:177
আর যারা অঙ্গীকার করলে তা পূর্ণ করে।
الَّذِينَ عَاهَدْتَ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُونَ عَهْدَهُمْ فِي كُلِّ مَرَّةٍ 8:56
যাদের সাথে তুমি অঙ্গীকার করেছিলে, তারপর তারা প্রত্যেকবারই নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে।
بَرَاءَةٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى الَّذِينَ عَاهَدْتُمْ مِنَ الْمُشْرِكِينَ 9:1
আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের উদ্দেশ্যে অঙ্গীকার-বিচ্ছেদ ঘোষণা, যাদের সাথে তোমরা অঙ্গীকার করেছিলে।
إِلَّا الَّذِينَ عَاهَدْتُمْ مِنَ الْمُشْرِكِينَ ثُمَّ لَمْ يَنْقُصُوكُمْ شَيْئًا 9:4
তবে তাদের বাদে, যাদের সাথে তোমরা মুশরিকদের মধ্য থেকে অঙ্গীকার করেছিলে, আর তারা তোমাদের কোনো কিছুতে কমতি করেনি।
إِلَّا الَّذِينَ عَاهَدْتُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ فَمَا اسْتَقَامُوا 9:7
তবে তাদের বাদে, যাদের সাথে তোমরা মসজিদুল হারামের নিকট অঙ্গীকার করেছিলে, অতঃপর তারা যতদিন তা অটুট রেখেছে…
وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ 9:75
আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, যদি তিনি আমাদেরকে তাঁর অনুগ্রহ থেকে দেন তবে আমরা অবশ্যই দান করব।
وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ 16:91
আর তোমরা যখন আল্লাহর সাথে অঙ্গীকার কর, তখন তা পূর্ণ কর।
وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ 33:15
তারা পূর্বেও আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠপ্রদর্শন করবে না।
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ 33:23
মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে, যারা আল্লাহর সাথে করা অঙ্গীকারে সত্য প্রমাণিত হয়েছে।
وَمَنْ أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا 48:10
আর যে ব্যক্তি আল্লাহর সাথে করা অঙ্গীকার পূর্ণ করে, তিনি তাকে মহা পুরস্কার দেবেন।