• ক্রিয়াপদ
শব্দ নং 484

عَجَّلَ

(আজ্জালা)

অর্থ

তাড়াতাড়ি করা

শব্দমূল

ع ج ل

ক্যাটাগরি

II

কুরআনে এসেছে

৫ বার

আয়াতের অর্থ

وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ 10:11
“আর যদি আল্লাহ মানুষের জন্য অনিষ্টকে ত্বরান্বিত করতেন যেমন তারা মঙ্গল লাভে তাড়াহুড়ো করে, তবে তাদের অবধারিত সময় অবশ্যই পূর্ণ হয়ে যেত।”
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ 17:18
“যে দুনিয়াজীবন চায়, আমি তার জন্য তাতে যা চাই এবং যাকে চাই তা দ্রুত দিয়ে দিই।”
لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ 18:58
“যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন, তবে তাদের জন্য অবশ্যই শাস্তি ত্বরান্বিত করে দিতেন।”
وَقَالُوا رَبَّنَا عَجِّلْ لَنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ 38:16
“আর তারা বলেছিল, ‘হে আমাদের প্রভু! হিসাবের দিনের আগে আমাদের হিসাবের ফল দ্রুত আমাদের কাছে নিয়ে আস।’”
وَعَدَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَٰذِهِ 48:20
“আল্লাহ তোমাদেরকে বহু গনিমতের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তোমরা গ্রহণ করবে, আর এইটিকে তিনি দ্রুত তোমাদের জন্য নিয়ে এসেছেন।”