• অক্রিয়াপদ
শব্দ নং 416

غُلَامٌ / غُلَامَيْنِ / غِلْمَانٌ

(গুলা-মুন / গুলামাইন / গিলমা-ন)

অর্থ

ছেলে

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

১৩ বার

আয়াতের অর্থ

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ 3:40
তিনি বললেন, হে প্রভু! বার্ধক্য আমার নিকটে—তবু কীভাবে আমার ছেলে হবে?
فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ قَالَ يَا بُشْرَىٰ هَٰذَا غُلَامٌ 12:19
তারা পানিওয়ালাকে পাঠাল; সে বালতি নামাল—বলল, ‘খবর দাও! এখানে তো এক ছেলে!’
قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ 15:53
তারা বলল, ভয় পেও না; আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।
فَانْطَلَقَا حَتَّىٰ إِذَا لَقِيَا غُلَامًا فَقَتَلَهُ 18:74
তারা চলল; এক ছেলে’র সাথে দেখা হলে সে তাকে হত্যা করল।
وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَنْ يُرْهِقَهُمَا 18:80
সেই ছেলে’র বাবা-মা মুমিন ছিল; আশঙ্কা করা হল, সে তাদেরকে বিপথে ফেলবে।
وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ 18:82
দেয়ালটি শহরের দুই এতিম ছেলের ছিল।
يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَىٰ لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا 19:7
হে জাকারিয়া! আমরা তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি—তার নাম ইয়াহইয়া…
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا 19:8
তিনি বললেন, হে প্রভু! কীভাবে আমার ছেলে হবে—আমার স্ত্রী তো বন্ধ্যা?
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا 19:19
বলল, আমি তোমার প্রভুর প্রেরিত; পবিত্র এক পুত্র দান করতে।
قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ 19:20
সে বলল, কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি—তবু কীভাবে আমার ছেলে হবে?
فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ 37:101
অতঃপর আমরা তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম।
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ 51:28
সে তাদের ভয়ে সঙ্কোচ বোধ করল; তারা তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিল।
وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ 52:24
তাদের চারপাশে তাদেরই সেবক-ছেলেরা ঘুরে বেড়াবে—যেন সযত্নে রাখা মুক্তো।