• ক্রিয়াপদ
শব্দ নং 334

فَرَضَ

(ফারদা)

অর্থ

“ফরজ করা, নির্দিষ্ট করা, ধার্য করা”

শব্দমূল

ف ر ض

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

৯ বার

আয়াতের অর্থ

فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ 2:197
অতএব, যে ব্যক্তি ঐ মাসগুলোতে হজকে নিজের উপর ফরয করল, তার জন্য যৌনাচার, পাপাচার নেই।
لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً 2:236
তোমাদের জন্য কোনও দোষ নেই যদি তোমরা স্ত্রীদের তালাক দাও, যতক্ষণ না তোমরা তাদের স্পর্শ করেছ অথবা তাদের জন্য মোহরানা নির্ধারণ করেছ।
وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً 2:237
আর যদি তোমরা তাদের স্পর্শ করার পূর্বেই তালাক দাও এবং ইতোমধ্যে তাদের জন্য মোহরানা নির্ধারণ করে থাকো—
فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ 2:237
তবে (তাদের প্রাপ্য) তোমরা যা নির্ধারণ করেছ তার অর্ধেক, যদি না তারা (মহিলা) ক্ষমা করে দেয়।
سُورَةٌ أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنْزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ 24:1
এটি একটি সূরা, যা আমরা অবতীর্ণ করেছি এবং ফরয করেছি, আর তাতে আমরা স্পষ্ট আয়াত নাযিল করেছি।
إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَىٰ مَعَادٍ 28:85
নিশ্চয় যিনি তোমার উপর কুরআন ফরয করেছেন তিনি অবশ্যই তোমাকে প্রত্যাবর্তনের স্থানে ফিরিয়ে দেবেন।
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ اللَّهُ لَهُ 33:38
আল্লাহ্‌ তাঁর জন্য যা ফরয করেছেন, তাতে নবীর ওপর কোনও সংকীর্ণতা নেই।
قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ 33:50
নিশ্চয় আমরা জানি, আমরা তাদের জন্য তাদের স্ত্রী ও তাদের অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে কী ফরয করেছি।
قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ 66:2
নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথ ভঙ্গের কাফফারা নির্ধারণ করেছেন। আর আল্লাহই তোমাদের অভিভাবক।