- ক্রিয়াপদ
শব্দ নং 498
قَرَّ
(ক্বার্রা)
অর্থ
চোখ জুড়ানো, শান্ত হওয়া, অবস্থান করা
শব্দমূল
ق ر ر
ক্যাটাগরি
I
কুরআনে এসেছে
৫ বার
আয়াতের অর্থ
| فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا 19:26 |
| “অতএব খাও, পান করো এবং চোখ শীতল করো (সন্তুষ্ট হও)।” |
| فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ 20:40 |
| “অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে।” |
| فَرَدَدْنَاهُ إِلَىٰ أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ 28:13 |
| “অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে।” |
| وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ 33:33 |
| “আর তোমরা নিজেদের ঘরে স্থির থাকো এবং জাহেলিয়াতের প্রথম যুগের মতো প্রকাশ্যে নিজেদের সাজ-সজ্জা প্রদর্শন করো না।” |
| ذَٰلِكَ أَدْنَىٰ أَنْ تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ 33:51 |
| “এটা বেশি উপযুক্ত, যাতে তাদের চোখ শীতল হয় এবং তারা দুঃখ না করে।” |
