- ক্রিয়াপদ
শব্দ নং 272
قَعَدَ
(ক্ব’আদা)
অর্থ
বসা
শব্দমূল
ق ع د
ক্যাটাগরি
I
কুরআনে এসেছে
১২ বার
আয়াতের অর্থ
| الَّذِينَ قَالُوا لِإِخْوَانِهِمْ وَقَعَدُوا لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا 3:168 |
| যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং নিজেরা বসে ছিল—‘তারা যদি আমাদের কথা মানত তবে নিহত হতো না।’ |
| إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ 4:140 |
| যখন তোমরা আল্লাহর আয়াত অস্বীকার হতে ও উপহাস হতে শোন, তখন তাদের সঙ্গে বসো না। |
| فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ 6:68 |
| স্মরণ করানোর পরও তুমি জালিমদের সঙ্গে বসো না। |
| قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ 7:16 |
| সে (ইবলিস) বলল, ‘যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত করেছো, আমি অবশ্যই তাদের জন্য তোমার সরল পথে ওঁত পেতে বসব।’ |
| وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ 7:86 |
| এবং তোমরা প্রত্যেক পথে বসো না হুমকি দেওয়ার জন্য। |
| وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ 9:5 |
| তাদেরকে গ্রেফতার করো, অবরুদ্ধ করো এবং তাদের জন্য প্রতিটি জায়গায় ওঁত পেতে বসো। |
| وَلَٰكِنْ كَرِهَ اللَّهُ انْبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ اقْعُدُوا مَعَ الْقَاعِدِينَ 9:46 |
| কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন, ফলে তিনি তাদেরকে দুর্বল করে দিলেন এবং বলা হলো, ‘বসো বসে থাকা লোকদের সাথে।’ |
| إِنَّكُمْ رَضِيتُمْ بِالْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوا مَعَ الْخَالِفِينَ 9:83 |
| নিশ্চয়ই তোমরা প্রথমবার বসে থাকতে সন্তুষ্ট হয়েছিলে, সুতরাং তোমরা পিছিয়ে পড়াদের সঙ্গে বসে থাকো। |
| وَقَعَدَ الَّذِينَ كَذَبُوا اللَّهَ وَرَسُولَهُ 9:90 |
| যারা আল্লাহ ও তাঁর রাসূলকে মিথ্যা বলেছে তারা বসে রইল। |
| لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَخْذُولًا 17:22 |
| আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে স্থাপন কোরো না, তা না হলে তুমি নিন্দিত ও পরিত্যক্ত হয়ে বসে পড়বে। |
| وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا 17:29 |
| আর এটিকে (তোমার হাতকে) একেবারে প্রসারিত কোরো না, তা না হলে তুমি দোষারোপিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। |
| وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ 72:9 |
| আর আমরা তো এর (আসমানের) কিছু আসনে বসতাম শোনার জন্য। |
