- অক্রিয়াপদ
শব্দ নং 251
كَيْدَ
(কাই্দা)
অর্থ
কৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
২৬ বার
আয়াতের অর্থ
| وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا 3:120 |
| আর যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং মুত্তাকী হও, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। |
| فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا 4:76 |
| অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর; নিশ্চয়ই শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। |
| وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ 7:183 |
| আর আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত শক্ত। |
| ذَٰلِكُمْ وَأَنَّ اللَّهَ مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ 8:18 |
| ব্যাপারটি এই এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। |
| لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا 12:5 |
| সে বলল, হে আমার বৎস! তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, নতুবা তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে। |
| فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ 12:28 |
| অতঃপর যখন স্বামী দেখলেন যে, তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়েছে, তখন তিনি বললেন, নিশ্চয়ই এটি তোমাদের নারীদের চাল বা চক্রান্ত। |
| إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ 12:28 |
| নিশ্চয়ই তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। |
| وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ 12:33 |
| আর যদি আপনি তাদের চক্রান্ত আমার থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব। |
| فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ 12:34 |
| তখন তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্ত তার থেকে প্রতিহত করলেন। |
| مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ 12:50 |
| সে বলল, সে নারীদের কি অবস্থা যারা নিজেদের হাত কেটে ফেলেছিল? নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। |
| ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّي لَمْ أَخُنْهُ بِالْغَيْبِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي كَيْدَ الْخَائِنِينَ 12:52 |
| এ কাজটি এজন্য করলাম, যাতে তিনি জানতে পারেন যে, আমি গোপনে তাঁর খিয়ানত করিনি এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল করেন না। |
| فَتَوَلَّىٰ فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَىٰ 20:60 |
| অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কৌশল একত্রিত করে (মুকাবিলার জন্য) উপস্থিত হলো। |
| فَأَجْمِعُوا كَيْدَكُمْ ثُمَّ ائْتُوا صَفًّا 20:64 |
| অতএব তোমরা তোমাদের সমস্ত কৌশল একত্রিত কর, তারপর সারিবদ্ধভাবে উপস্থিত হও। |
| إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ 20:69 |
| তারা যা করেছে তা কেবল জাদুকরের কৌশল মাত্র এবং জাদুকর যেখানেই আসুক সফল হয় না। |
| وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ 21:70 |
| আর তারা তার বিরুদ্ধে এক ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করলাম। |
| ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهُ مَا يَغِيظُ 22:15 |
| অতঃপর সে যেন ছাদ থেকে রশি ঝুলিয়ে তা কেটে ফেলে এবং দেখুক যে, তার এই কৌশল তার ক্ষোভ দূর করতে পারে কি না। |
| فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ 37:98 |
| অতঃপর তারা তার বিরুদ্ধে একটি চক্রান্ত করতে চাইল, কিন্তু আমি তাদেরকে লাঞ্ছিত ও পরাজিত করে দিলাম। |
| وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ 40:25 |
| আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থতায় পর্যবসিত হয়। |
| وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِي تَبَابٍ 40:37 |
| এবং ফেরাউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংসের মধ্যেই নিহিত ছিল। |
| أَمْ يُرِيدُونَ كَيْدًا فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ 52:42 |
| নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায়? অথচ যারা কুফরি করেছে, তারাই তো ষড়যন্ত্রের শিকার হবে। |
| يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ 52:46 |
| যেদিন তাদের কোনো চক্রান্তই তাদের কোনো উপকারে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। |
| وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ 68:45 |
| আর আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত শক্ত। |
| فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ 77:39 |
| সুতরাং যদি তোমাদের কোনো কৌশল থাকে, তবে আমার বিরুদ্ধে তা প্রয়োগ কর। |
| إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا 86:15 |
| নিশ্চয়ই তারা গভীর ষড়যন্ত্র করছে। |
| وَأَكِيدُ كَيْدًا 86:16 |
| আর আমিও কৌশল করছি। |
| أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ 105:2 |
| তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? |
