- অক্রিয়াপদ
শব্দ নং 527
رَقَبَةٍ / رِقَابِ
(রাক্বাবাহ / রিক্বাব)
অর্থ
দাস, ঘাড়
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
9 বার
আয়াতের অর্থ
বানান শুদ্ধ ও মার্জিত
| وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ 2:177 |
| এবং মিসকিন, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির কাজে। |
| وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَىٰ أَهْلِهِ 4:92 |
| আর যে কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে, তবে একজন মুমিন দাস মুক্ত করতে হবে এবং তার পরিবারকে রক্তপণ সমর্পণ করতে হবে। |
| فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ 4:92 |
| অতঃপর নিহত ব্যক্তি যদি এমন সম্প্রদায়ের হয় যারা তোমাদের শত্রু, অথচ সে নিজে মুমিন, তবে একজন মুমিন দাস মুক্ত করতে হবে। |
| وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَىٰ أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ 4:92 |
| আর যদি সে এমন সম্প্রদায়ের হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তবে তার পরিবারকে রক্তপণ দিতে হবে এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে। |
| مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ 5:89 |
| এর কাফফারা হলো—মধ্যম ধরনের খাবার যা তোমরা সচরাচর নিজের পরিবারকে খাইয়ে থাকো তা দশজন মিসকিনকে খাওয়ানো, অথবা তাদের পোশাক দেওয়া, অথবা একটি দাস মুক্ত করা। |
| وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ 9:60 |
| সাদকা কেবল ফকির, মিসকিন, এর দায়িত্বে নিয়োজিত কর্মী, যাদের চিত্তাকর্ষণ করা হয়, দাসমুক্তির… জন্য। |
| فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ 47:4 |
| সুতরাং যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে মিলিত হও, তখন ঘাড়গুলোতে আঘাত করো। |
| ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا 58:3 |
| অতঃপর যারা তাদের স্ত্রীদের সাথে (যিহার করার পর) নিজেদের কথার পুনরুক্তি করে, তবে একে অপরের স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করতে হবে। |
| فَكُّ رَقَبَةٍ 90:13 |
| তা হলো—দাস মুক্ত করা। |
