- অক্রিয়াপদ
শব্দ নং 500
لِبَاسٌ
(লিবাছ)
অর্থ
পোশাক, আচ্ছাদন
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
10 বার
আয়াতের অর্থ
| أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ 2:187 |
| সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের কাছে গমন তোমাদের জন্য বৈধ করা হলো। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। |
| وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ 2:187 |
| আর তোমরা তাদের জন্য পোশাক। |
| يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا 7:26 |
| হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে এবং সাজসজ্জা হিসেবে ব্যবহৃত হবে। |
| وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ 7:26 |
| আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। |
| يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا 7:27 |
| সে (শয়তান) তাদের উভয়ের কাছ থেকে তাদের পোশাক খুলে নেয়, যাতে তাদের লজ্জাস্থান উভয়ের কাছে প্রকাশ করে দেয়। |
| فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ 16:112 |
| আল্লাহ তাদেরকে তাদের কাজকর্মের কারণে ক্ষুধা ও ভয়ের পোশাকের স্বাদ আস্বাদন করালেন। |
| وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ 22:23 |
| আর জান্নাতে তাদের পোশাক হবে রেশম। |
| وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا 25:47 |
| তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আচ্ছাদন এবং নিদ্রাকে বিশ্রাম। |
| يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ 35:33 |
| সেখানে তারা অলঙ্কৃত হবে সোনার ও মুক্তার বালা দ্বারা এবং তাদের পোশাক হবে রেশম। |
| وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا 78:10 |
| এবং আমি রাতকে করেছি আচ্ছাদন। |
