• অক্রিয়াপদ
শব্দ নং 252

مَاذَا

(মাযা)

অর্থ

কী

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

২৬ বার

আয়াতের অর্থ

وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا 2:26
আর যারা কুফরি করে তারা বলে, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?
يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خيرٍ فَلِلْوَالِدَيْنِ 2:215
তারা আপনাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলুন, তোমরা যে কল্যাণকর বস্তু ব্যয় করবে তা হবে পিতা-মাতার জন্য।
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ 2:219
এবং তারা আপনাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলুন, যা অতিরিক্ত তা-ই।
وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ 4:39
তাদের কী ক্ষতি হতো যদি তারা আল্লাহ ও আখেরাতের ওপর ইমান আনত?
يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ 5:4
তারা আপনাকে জিজ্ঞেস করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলুন, পবিত্র বস্তুসমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে।
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ 5:109
যেদিন আল্লাহ রাসুলগণকে একত্রিত করবেন এবং বলবেন, তোমাদেরকে কী জবাব দেওয়া হয়েছিল?
يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ فَمَاذَا تَأْمُرُونَ 7:110
সে চায় তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বহিষ্কার করতে, সুতরাং তোমরা কী নির্দেশ দাও?
فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ 10:32
অতএব, ইনিই আল্লাহ, তোমাদের সত্য রব। আর সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া আর কী থাকতে পারে?
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيَاتًا أَوْ نَهَارًا مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ 10:50
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তাঁর আজাব রাতে কিংবা দিনে তোমাদের ওপর এসে পড়ে, তবে অপরাধীরা কিসের জন্য জলদি করতে চায়?
قُلِ انْظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ 10:101
বলুন, তোমরা লক্ষ্য কর আসমানসমূহ ও জমিনে কী আছে।
قَالُوا وَأَقْبَلُوا عَلَيْهِمْ مَاذَا تَفْقِدُونَ 12:71
তারা তাদের দিকে ফিরে বলল, তোমরা কী হারিয়েছ?
وَإِذَا قِيلَ لَهُمْ مَاذَا أَنْزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ 16:24
আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের রব কী নাজিল করেছেন? তারা বলে, পূর্ববর্তীদের রূপকথা।
وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنْزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا 16:30
এবং মুত্তাকিদের বলা হয়, তোমাদের রব কী নাজিল করেছেন? তারা বলে, কল্যাণ।
يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ 26:35
সে তার জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বের করতে চায়, সুতরাং তোমরা কী নির্দেশ দাও?
فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُونَ 27:27
সুতরাং এটি তাদের কাছে অর্পণ কর, তারপর তাদের কাছ থেকে সরে দাঁড়াও এবং দেখ তারা কী উত্তর নিয়ে ফিরে আসে।
وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ 27:33
আর সিদ্ধান্ত আপনার ইখতিয়ারে, অতএব আপনি দেখুন কী আদেশ দেবেন।
وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ 28:65
এবং যেদিন তিনি তাদেরকে ডাকবেন এবং বলবেন, তোমরা রাসুলদেরকে কী জবাব দিয়েছিলে?
هَٰذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ 31:11
এটি আল্লাহর সৃষ্টি, সুতরাং আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যেরা কী সৃষ্টি করেছে?
وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا 31:34
এবং কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে।
حَتَّىٰ إِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ 34:23
এমনকি যখন তাদের হৃদয় থেকে আতঙ্ক দূর করা হয়, তখন তারা বলে, তোমাদের রব কী বলেছেন?
أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ 35:40
আমাকে দেখাও, তারা জমিনের মধ্য থেকে কী সৃষ্টি করেছে? অথবা আসমানসমূহে তাদের কি কোনো অংশীদারিত্ব আছে?
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ 37:85
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কী পূজা করছ?
يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَىٰ 37:102
সে বলল, হে আমার বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবেহ করছি; সুতরাং ভেবে দেখ তোমার মতামত কী।
قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ 46:4
বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো তাদের সম্পর্কে আমাকে বল, তারা জমিন থেকে কী সৃষ্টি করেছে তা আমাকে দেখাও।
حَتَّىٰ إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا 47:16
এমনকি তারা যখন আপনার কাছ থেকে বের হয়, তখন যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে বলে, তিনি এইমাত্র কী বললেন?
وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا 74:31
এবং যেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং কাফিররা বলতে পারে, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?