- অক্রিয়াপদ
শব্দ নং 504
مُخْتَلِفٌ/مُخْتَلِفُونَ / مُخْتَلِفِينَ
(মুখ্তালিফ / মুখ্তালিফূন / মুখ্তালিফীন)
অর্থ
মতবিরোধকারী, বিভিন্ন, বিচিত্র
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
10 বার
আয়াতের অর্থ
| وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ 6:141 |
| তিনিই সৃষ্টি করেছেন মাচায় ওঠানো ও না ওঠানো বাগান, খেজুর, শস্য—যার ফল ভিন্ন ভিন্ন। |
| وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ 11:118 |
| আর তারা সর্বদা মতভেদে লিপ্ত থাকে। |
| وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ 16:13 |
| আর তিনি পৃথিবীতে তোমাদের জন্য যা ছড়িয়ে দিয়েছেন, তার রঙ বিভিন্ন। |
| يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ 16:69 |
| তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। |
| أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا 35:27 |
| তুমি কি দেখনি যে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে আমরা তা দিয়ে বিভিন্ন রঙের ফল উৎপন্ন করি? |
| وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا 35:27 |
| আর পাহাড়সমূহে রয়েছে সাদা ও লাল রেখা—বিভিন্ন রঙের। |
| وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَٰلِكَ 35:28 |
| মানুষের মধ্যেও, জীবজন্তু ও গবাদিপশুর মধ্যেও এরূপ রঙের তারতম্য রয়েছে। |
| ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُخْتَلِفًا أَلْوَانُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا 39:21 |
| তারপর তিনি তা দ্বারা ভিন্ন ভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন; তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তাকে হলদেটে দেখতে পাও। |
| إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُخْتَلِفٍ 51:8 |
| নিশ্চয়ই তোমরা বিরোধপূর্ণ কথায় লিপ্ত আছো। |
| الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ 78:3 |
| যে বিষয়ে তারা মতভেদ করছে। |
