• অক্রিয়াপদ
শব্দ নং 437

مُسْرِف/مُسْرِفُون / مُسْرِفِينَ

(মুছ্‌রিফ / মুছ্‌রিফূন / মুছ্‌রিফীন)

অর্থ

সীমালঙ্ঘনকারী, অপব্যয়কারী

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

১২ বার

আয়াতের অর্থ

ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ 5:32
এরপরও তাদের অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী হয়ে পড়ল।
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ 6:141
আর অপচয় করো না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ 7:31
তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।
كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ 10:12
এভাবেই সীমালঙ্ঘনকারীদের কাছে তাদের কাজকে শোভন করে দেখানো হয়েছে।
وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ 10:83
এবং নিশ্চয়ই ফিরআউন ছিল পৃথিবীতে উদ্ধত; আর সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।
ثُمَّ صَدَقْنَاهُمُ الْوَعْدَ فَأَنْجَيْنَاهُمْ وَمَنْ نَشَاءُ وَأَهْلَكْنَا الْمُسْرِفِينَ 21:9
অতঃপর আমি তাদের সাথে অঙ্গীকার পূর্ণ করলাম এবং তাদের ও যাদের ইচ্ছা তাদের রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করলাম।
وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ 26:151
আর সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য কোরো না।
إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ 40:28
নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়াত দেন না, যে সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী।
كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُرْتَابٌ 40:34
এভাবেই আল্লাহ তাকে বিভ্রান্ত করেন, যে সীমালঙ্ঘনকারী ও সংশয়কারী।
وَأَنَّ مَرَدَّنَا إِلَى اللَّهِ وَأَنَّ الْمُسْرِفِينَ هُمْ أَصْحَابُ النَّارِ 40:43
এবং অবশ্যই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই, আর সীমালঙ্ঘনকারীরাই হলো জাহান্নামের অধিবাসী।
مِنْ فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ 44:31
ফিরআউন থেকে (মুক্তি দান করেছি); নিশ্চয়ই সে ছিল উদ্ধত, সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।
مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ 51:34
যা তোমার রবের নিকট চিহ্নিত ছিল সীমালঙ্ঘনকারীদের জন্য।