- অক্রিয়াপদ
শব্দ নং 737
وَعِيدِ
(ওয়া’ঈদ)
অর্থ
শাস্তি, সতর্কবাণী
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
৬ বার
আয়াতের অর্থ
| ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ 14:14 |
| এটি তার জন্য, যে আমার সমুখবর্তী হওয়াকে ভয় করে এবং আমার হুমকিকে ভয় করে। |
| وَكَذَٰلِكَ أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ 20:113 |
| আর এভাবেই আমি একে আরবি ভাষায় কোরআন হিসেবে নাজিল করেছি এবং এতে বিভিন্ন ধরনের হুমকি ও সতর্কবাণী বারবার বর্ণনা করেছি। |
| كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ 50:14 |
| প্রত্যেকেই রাসুলগণকে মিথ্যারোপ করেছিল, ফলে আমার হুমকি বাস্তবায়িত হয়েছে। |
| وَنُفِخَ فِي الصُّورِ ذَٰلِكَ يَوْمُ الْوَعِيدِ 50:20 |
| এবং শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, এটাই হলো সতর্কবাণীর দিন। |
| قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ 50:28 |
| আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, অথচ আমি তো আগেই তোমাদের কাছে সতর্কবাণী পাঠিয়েছিলাম। |
| وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ 50:45 |
| আর আপনি তাদের ওপর জবরদস্তকারী নন; কাজেই যে আমার হুমকিকে ভয় পায়, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিন। |
