• অক্রিয়াপদ
শব্দ নং 592

مِثْقَالُ

(মিছ্‌ ক-ল)

অর্থ

পরিমাণ

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৮ বার

আয়াতের অর্থ

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ 4:40
নিশ্চয়ই আল্লাহ্ একটি পরমাণুর সমপরিমাণও অন্যায় করেন না।
وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ 10:61
আপনার প্রতিপালকের নিকট কোনো কিছুই গোপন থাকে না, তা পরমাণুর সমান হোক, পৃথিবীতে বা আসমানে।
وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ 21:47
তা সরিষা দানার ওজন পরিমাণও যদি হয়, আমি তা উপস্থিত করব, আর হিসাবের জন্য আমি যথেষ্ট।
يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ 31:16
হে আমার ছেলে! নিশ্চয়ই তা যদি সরিষা দানার ওজন পরিমাণও হয়, আর তা যদি থাকে কোনো পাথরে, বা আসমানে, বা জমিনে—আল্লাহ্ তা নিয়ে আসবেন।
لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ 34:3
আসমান ও জমিনে একটি পরমাণুর সমপরিমাণও তাঁর অগোচর নয়।
لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ 34:22
আসমানসমূহে ও জমিনে তারা পরমাণুর সমপরিমাণও মালিক নয়।
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ 99:7
অতএব, যে ব্যক্তি একটি পরমাণুর সমপরিমাণও ভালো কাজ করে, সে তা দেখতে পাবে।
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 99:8
আর যে ব্যক্তি একটি পরমাণুর সমপরিমাণও মন্দ কাজ করে, সে তা দেখতে পাবে।